খালাসের বিরুদ্ধে আপিল না রিভিশন?

খালাসের বিরুদ্ধে আপিল না রিভিশন? রাষ্ট্র, অভিযোগকারী ও সংবাদদাতার করনীয়:

[ফৌজদারী কার্যবিধি, ১৮৯৮ এর ধারা ৪১৭, ৪৩৯/৪৩৯(ক) ও তামাদি আইন,১৯০৮ এর ৫ ধারা ও ১৫৭ অনুচ্ছেদের আলোকে সংক্ষিপ্ত আলোচনা]

১. রাষ্ট্র/সরকার কর্তৃক আপিল: ফৌজদারী কার্যবিধি এর ৪১৭(১) ধারা অনুযায়ী সরকার পাবলিক প্রসিকিউটরকে নির্দেশ দিয়ে আপিল করতে পারে।
সময়সীমা: তামাদি আইন, ১৯০৮-এর ধারা ১৫৭ অনুযায়ী ৬ মাস।
বিলম্ব মওকুফ: ধারা ৫ অনুযায়ী, ৬ মাসের পরে উপযুক্ত কারণ দেখিয়ে বিলম্ব মওকুফ চাওয়া যাবে।
রেফারেন্স: Dr. M.A. Mazed vs. Bangladesh, AD Criminal Appeal No. 3/2002 – ৬০ দিনের বিশেষ সীমা প্রযোজ্য নয়, সরকারকে নমনীয়ভাবে বিবেচনা করা হয়।

২. অভিযোগকারী/নালিশকারী কর্তৃক আপিল: ফৌজদারী কার্যবিধি এর ৪১৭(২) ধারা অনুযায়ী শুধুমাত্র নালিশের ভিত্তিতে দায়ের হওয়া মামলার জন্য।
সময়সীমা: ৪১৭(৩) ধারা অনুযায়ী ৬০ দিন।
বিলম্ব মওকুফ: ৬০ দিনের পর আপিল গ্রহণযোগ্য নয়, ধারা ৫ প্রযোজ্য নয়।
রেফারেন্স: Dr. M.A. Mazed vs State. ৪১৭(৩) ধারা কেবল নালিশকারীর ক্ষেত্রে প্রযোজ্য।

যদি আপিল দায়ের করতে রায়ের দিন হতে ৬০ দিন অতিবাহিত হয়ে যায়, তাহলে ৬৫১এ ধারা মতে High Court Division এ আবেদন করা যাবে। [কেবল মাত্র দায়রা জজের রায়ের বিরুদ্ধে ]

৩. জি.আর. মামলায় সংবাদদাতার প্রতিকার: জি.আর. মামলা পুলিশের এজাহারের ভিত্তিতে শুরু হয়; তাই রাষ্ট্রই প্রকৃত বাদী। সংবাদদাতার আপিলের কোনো ধিকার নেই। ফৌজদারী কার্যবিধি এর ৪১৭(২) ধারা কেবল নালিশকারীর জন্য প্রযোজ্য।
প্রতিকার: ধারা ৪৩৯/৪৩৯(ক) অনুযায়ী রিভিশন করতে পারেন।
রেফারেন্স: A.Z.M. Shafiqul Haque vs. Bangladesh, 20 DLR 379
Abdul Matin vs. State, 49 DLR (AD) 25

Visit my website: mahiuddinkhan.com

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top